ইমাম আবু হানিফার (রহ) জীবনী
কুরআন হাদিস গবেষণা তথা ইজতিহাদের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাকে সমকালীন যুগে ফকীহদের সর্দার বলে গণ্য করা হত। এছাড়া তিনি ইরাকের কুফা নগরীর ‘মুফতী’ হিসেবেও পরিচিত ছিলেন। ইলমী ময়দানে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি হানাফী মাযহাবের প্রবর্তক। আজো তিনি ইমাম আজম নামে প্রসিদ্ধ হয়ে আছেন এবং প্রসিদ্ধ চার ইমামের মাঝে তাঁকেই শ্রেষ্ঠ ইমাম হিসেবে অভিহিত করা হয়।যে মহামনীষীগণ ইসলামের বিধান সম্পর্কে জ্ঞানার্জন করে তা অন্যান্য মানুষের কাছে পৌছে দেয়ার জন্য আজীবন আপ্রাণ চেষ্টা করে গেছেন তন্মধ্যে ইমাম আবু হানিফা (রহ.) ছিলেন অন্যতম
ইমাম আবু হানিফার (রহ.) দাদা যুতি ছিলেন ফারিসের অধিবাসী । তিনি ছিলেন অগ্নি উপাসক । ৩৬ হিজরিতে তিনি ইসলাম গ্রহন করেন এবং স্ত্রীকে নিয়ে হিজরত করে মক্কা চলে আসেন। কুফায় পৌঁছে তিনি হজরত আলীর (রা.) সান্নিধ্য লাভ করেন এবং সেখানেই স্থায়ী ভাবে বসবাসের সিদ্ধান্ত নেন । এরপর তিনি কাপড়ের ব্যবসা দ্বারা জীবিকা নির্বাহের ব্যাবস্থা করেন। একবার নওরোজের সময় তিনি কিছু ফালুদা হজরত আলীকে (রা.) উপহার দিলে তিনি তাঁকে জিজ্ঞেস করেন, এ কি জিনিস? তিনি বলেন, নওরোজের ফালুদা। ৪০ হিজরিতে যুতির এক পুত্র জন্মগ্রহন করেন। নাম রাখেন ছাবিত । বরকতের জন্য তাঁকে হজরত আলীর (রা.) কাছে নিয়ে এলে- তিনি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। ছবিতের ৪০ বছর বয়সে ৮০ হিজরিতে তাঁর ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহনকরে । এই সময় উমাইয়া শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ান মুসলিম জাহানের শাসনকর্তা ছিলেন। জনক জননী আদর করে নাম রাখেন নুমান। ইনিই বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা (রহ.)। (আল ফিকহুল আকবার, ভূমিকা, ইমাম আবু হানিফার জীবন ও কর্ম, ইসলামিক ফাউণ্ডেশন)
কুরআন হাদিস গবেষণা তথা ইজতিহাদের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। বর্তমানে ইরাক, চীন, ভারত, পাকিস্তান,বাংলাদেশসহ পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেদের জীবনচলার পথে উদ্ভুত সমস্যার সমাধানে ইসলামের দিকনির্দেশনা হিসেবে তার মাজহাবকে মেনে চলেন।এমনকি উসমানী সাম্রাজ্যের অন্তর্গত এলাকাসমুহে আবু হানিফা (রহ.)-এর মাজহাবকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রে প্রয়োগ করা হত। (উসুলুদ্দিন ইনদা আবি হানিফা-৯৯)
ইমাম আবু হানিফার পৈত্রিক পেশা ছিল কাপড়ের ব্যবসা। ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া ও হেজায পর্যন্ত বিস্তৃত অঞ্চলব্যপী বিপুল পরিমণ মুল্যবান রেশমী কাপড়ের আমদানী ও রফতানী হতো। পৈত্রিক এই ব্যবসার সুবাদেই তিনি প্রচুর বিত্তের মালিক ছিলেন। তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে সম্ভবত তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাস্ট্রীয় পৃষ্টপোষকতা বা বিত্তবানদের হাদীয়া-তোহফা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ, এলেমের সেবা এবং তাঁর নিকট সমবেত গরীব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার নির্বাহ করার ব্যবস্হা করতেন। ১৬ বছর বয়সে তিনি পিতৃহারা হন। পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী । তাঁর মৃত্যুর পর এই ব্যাবসার দায়িত্ব নিতে হয় যুবক ইমাম আবু হানিফাকে। (আল ফিকহুল আকবার, ভূমিকা, ইমাম আবু হানিফার জীবন ও কর্ম, ইসলামিক ফাউণ্ডেশন)।
প্রথমে তিনি কুফায় অবস্থানরত মুহাদ্দিসদের থেকে হাদিস শেখেন। এরপর তিন বসরা যান। সেখানে হজরত কাতাদাহ (রহ.)-এর খিদমতে হাজির হন এবং হাদিসের দরস হাসিল করেন। তারপর ইমাম আবু হানিফা (রহ.) হজরত শুবা (রহ.)-এর দরসে যোগ দেন। তাঁকে হাদিস শাস্ত্রে ‘আমিরুল মুমিনিন’ বলা হয়। কুফা ও বসরার পর ইমাম আবু হানিফা হারামাইন শরিফাইন এর দিকে দৃষ্টিপাত করেন । প্রথমে তিনি মক্কা গেলেন এবং সেখানে তিনি হাদিসবিদ হজরত আতা ইবনে আবু রিবাহ (রহ.) -এর দরবারে যান এবং দরসে শামিল হয়ে শিক্ষা অর্জন করেন। ১১৫ হিজরিতে আতা (রহ.) ইন্তেকাল করলে তিনি মক্কায় চলে আসেন এবং হজরত ইকরামা (রহ.) -এর কাছ থেকেও হাদিসের সনদ লাভ করেন। (আল ফিকহুল আকবার, ভূমিকা, ইমাম আবু হানিফার জীবন ও কর্ম, ইসলামিক ফাউণ্ডেশন)
‘কূফা’ শহরেই ইলমে কালাম ও ইলমে ফিকাহ শিক্ষা করেন। অতঃপর কূফার শীর্ষস্থানীয় ফিকাহ শাস্ত্রবিদ হাম্মাদ (রহ.)-এর নিকট জ্ঞান আহরণ করতে থাকেন। তিনি দীর্ঘ আঠারো বছর ইমাম হাম্মাদের একান্ত সান্নিধ্যে জ্ঞানার্জনে নিমগ্ন থাকেন। অতঃপর ১২০ হিজরীতে স্বীয় ওস্তাদ হজরত হাম্মাদ ইমাম হাম্মাদের যখন ইন্তেকাল হয়। এ সময় তিনি উস্তাদের স্হলাভিষিক্ত হয়ে তাঁর শিক্ষাকেন্দ্রে কুফার ‘মাদ্রাসাতুর রায়’-এর পূর্ণদায়িত্ব গ্রহণ করেন ৷ এরপর তিনি কুফা শহর থেকে সফর করে দীর্ঘ ছয়টি বছর মক্কা-মাদীনা অবস্থান করে সেখানকার সকল শাইখদের নিকট থেকে ইলম হাসিল করেন।
সাহাবী আনাস ইবনে মালিক (রা.) -এর সাথে সাক্ষাৎ হওয়ার কারনে ইমাম আবু হানিফাকে (রহ.) তাবেয়ী বলা হয়ে থাকে। তখন পৃথিবীতে অনেক সাহাবী জীবিত ছিলেন। তাঁদের মধ্যে প্রসিদ্ধ হজরত আব্দুল্লাহ ইবনে আল হারিছ
His contribution to the study of Quran and Hadith i.e. Ijtihad is undeniable. He was considered as the chief of jurists in the contemporary era. He was also known as the "Mufti" of the Iraqi city of Kufa. His contribution to Ilmi Maidan is undeniable. He is the founder of the Hanafi school. Even today he is known as Imam Azam and he is considered as the best Imam among the four famous Imams.
Imam Abu Hanifa's grandfather was a resident of Persia. He was a fire worshiper. He converted to Islam in 36 AH and migrated with his wife to Mecca. Arriving at Kufa, he came in contact with Hazrat Ali (ra) and decided to stay there permanently. He then made a living by trading in cloth. Once during Nowruz he gave some faluda to Hazrat Ali (ra) and he asked him, what is this thing? He said Faluda of Nowroz. A son of Yuti was born in 40 AH. Named Chabit. When he was brought to Hazrat Ali (ra) for blessings, he turned his hand on the child's head and prayed. At the age of 40, a son was born in his house in 60 AH. At this time the Umayyad ruler Abdul Malik Ibn Marwan was the ruler of the Muslim world. Janak Janani caressed the name Numan. This is the world famous Imam Abu Hanifa (Rah.). (Al-Fiqhul Akbar, Introduction, Life and Work of Imam Abu Hanifa, Islamic Foundation)
His contribution in the field of Quran and Hadith research and ijtihad is undeniable. He was considered as the chief of jurists in the contemporary era. He was also known as the "Mufti" of the Iraqi city of Kufa. His contribution to Ilmi Maidan is undeniable. He is the founder of the Hanafi school. He is still known as Imam Azam and is considered to be the best of the four famous Imams.Today, millions of people around the world, including in Iraq, China, India, Pakistan, and Bangladesh, follow his madhhab as a guideline for solving their own problems. (Usuluddin Inda Abi Hanifa-99)
Imam Abu Hanifa's ancestral occupation was the cloth business. Large quantities of valuable silk cloth were imported and exported from Iran to Iraq, Syria and Hejaz. He owned a lot of wealth due to this patriarchal business. He was probably the first of the prominent ulama of the time to make a living from his own earnings, the services of the elm and all the expenses of the poor students gathered around him, regardless of receiving state patronage or gifts from the rich. He lost his father at the age of 18. The father was an established businessman. After his death, the young Imam Abu Hanifa had to take charge of this business. (Al-Fiqhul Akbar, Introduction, Life and Work of Imam Abu Hanifa, Islamic Foundation).
At first he learned hadith from the muhaddiths stationed in Kufa. Then go to Basra. There he appeared in the service of Hazrat Qatadah (Rah.) And learned the hadith. Then Imam Abu Hanifa (ra) joined the darsa of Hazrat Shuba (ra). He is called 'Amirul Muminin' in Hadith. After Kufa and Basra, Imam Abu Hanifa looked at Haramain Sharifain. First he went to Mecca and there he went to the court of the hadith scholar Hazrat Ata Ibn Abu Ribah (Rah.) And learned by joining the Darse. When Ata (Rah.) Died in 115 AH, he moved to Makkah and also got the sanad of Hadith from Hazrat Ikrama (Rah.). (Al-Fiqhul Akbar, Introduction, Life and Work of Imam Abu Hanifa, Islamic Foundation)
.png)
