জাকাত # Zakat #al quraner bidhan alo#আল কোরআনের বিধান আলো

জাকাত #Zakat # al quraner bidhan alo#আল কোরআনের বিধান আলো
https://alquranerbidhanalo.blogspot.com/
জাকাত 

জাকাতঃ  জাকাত আরবি শব্দ, এর অর্থ পরিশুদ্ধ করা,পবিত্র করা,বৃদ্ধি করা,হক আদায় ইত্যাদি। কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ অথবা মহিলা, নিজ মালিকানায় নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন,শরিয়তের বিধান অনুসারে এই সম্পদের ১/৪০ ভাগ বা মোট সম্পদের ২.৫ শতাংশ গরীব, দুঃখী ও অসহায়,মুসাফিরদের মধ্যে দান করাকেই জাকাত বলে।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত।জাকাত সম্পদশালীদের উপর ফরজ। পবিত্র কোরআন পাকে আল্লাহ তাআলা নামাজের পর জাকাতের জন্য বেশি তাগিদ দিয়েছেন। কোরআনে প্রায় ৩২ বার জাকাত সম্পর্কে বলেছেন। 

পবিত্র কোরআন পাকে আল্লাহ তাআলা এরশাদ করেন "তোমরা সালাত আদায় কর ও যাকাত প্রদান কর এবং রুকু কারীদের সাথে রুকু করো"। সুরা বাকারা আয়াত  ৪৩।


তোমরা সালাত আদায় কর যাকাত আদায় কর,তোমরা উত্তম কাজের যাহা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করবে,আল্লাহর নিকট তাহা পাইবে।তোমরা যা কর আল্লাহ তাহার দ্রষ্টা। সুরা বাকারা আয়াত  ১১০।


https://alquranerbidhanalo.blogspot.com/
জাকাত 


আল্লাহ পাক এরশাদ করেন " আমি যদি তাদের কে পৃথিবীতে রাজত্ব দান করি,তাহলে তারা সালাত আদায় করবে, জাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে এবং  অন্যায় কাজ থেকে বিরত থাকবে,আর সব কাজে চুড়ান্ত পরিনতি একমাত্র আল্লাহর ইচ্ছাধীন"সুরা হজ্জ আয়াত ৪১।

হজরত হারিসাহ ইবনে ওয়াহাব (রাঃ)হতে বর্নিত।তিনি বলেন আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি,তোমরা জাকাত প্রদান কর,কেননা এমন একদিন আসবে যে দিন মানুষ জাকাত নিয়ে ঘুরবে কিন্তু দেওয়ার মত লোক পাবে না।যাকেই দিতে চাইবে, সেই বলবে গতকাল নিয়ে আসলে আমি গ্রহন করতাম,এখন আর আমার প্রয়োজন নাই।সহীহ্ বুখারী -১৪১১,সহীহ্ মুসলিম -১০১১।



জাকাত ফরজ হওয়ার শর্তাবলীঃ

১)নিজস্ব সম্পদ বা সম্পদের মালিকানা সম্পুর্ন থাকতে হবে। 

২)সম্পদের ক্রমবর্ধমান বা উৎপাদনশীল সম্পদ হতে হবে। 

৩)নিসাব পরিমাণ সম্পদের মালিক বা তার চেয়েও বেশি সম্পদের মালিক হওয়া(সাড়ে বায়ান্ন তোলা রুপা বা সাড়ে সাত তোলা স্বর্ন)।

৪)মৌলিক প্রয়োজন মিটানোর পর অতিরিক্ত সম্পদ থাকা। 

এ প্রসংগে পবিত্র কোরআন পাকে এরশাদ হয়েছে "লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, (আপনি) বলুন উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও,আর উভয়েরই পাপ উপকারের চেয়ে অনেক বেশি। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে (আল্লাহর রাস্তায়) কি ব্যায় করবে?বলুন" যা অতিরিক্ত "এভাবেই আল্লাহ পাক তার আয়াত সমুহ সুস্পষ্ট ভাবে ব্যাক্ত করেন, যাতে তোমরা চিন্তা কর।সুরা বাকারাহ আয়াত ২১৯।

https://alquranerbidhanalo.blogspot.com/#


জাকাত পাওয়ার হকদারঃ  
 
কারা জাকাত পাবে,পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক এরশাদ করেন "নিশ্চয়ই সাদকাহ (জাকাত) ফকির, মিসকিন ও তদ্বসংশ্লিষ্ট কর্মচারিদের জন্য, যাদের চিত্তাকর্ষন করা হয় তাদের জন্য,  আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের জন্যে -এটা আল্লাহর বিধান। আল্লাহ সর্বগ্ঞ্য ও প্রগ্যাময়।সুরা তওবা আয়াত ৬০।



















*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন