ইমাম আহমেদ ইবনে হাম্বল রহঃ এর জীবন ও কর্ম।Life and work of Imam Ahmed Ibn Hamble.al quraner bidhan alo#আল কোরআনের বিধান আলো।

al quraner bidhan alo#আল কোরআনের বিধান আলো


 


https://alquranerbidhanalo.blogspot.com/






ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ ১৬৪ হিজরি, ৭৮০ খ্রিষ্টাব্দে ইরাকের রাজধানী বাগদাদে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন। পুরোনাম ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল ইবনে আব্দুল্লাহ আল-শাইবানী।তিনি বংশানুক্রম অনুসারে হজরত ইব্রাহিম আঃএর বংশধর। আল বিদায়া ওয়ান নিহায়া ১০ম খন্ড পৃষ্ঠা ৫৫০।

ইমাম আহমদ ইবনে হাম্বল তিন বছর বয়সেই পিতৃহারা হন।মা তাকে মক্তবে ভর্তি করে দেন।তিনি প্রথমে কোরআন হিফয শিক্ষা শেষ করেন।তারপর ভাষাতত্ত্ব শিক্ষা গ্রহন ও লিখতে শিখেন।


ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ অত্যান্ত মেধাবী এবং মনোযোগ সহকারে ১৬ বছর বয়সেই হাদিস মুখস্থ ও শ্রবন করতে শুরু করেন। বাগদাদ শহরের মুহাদ্দিস হুসাইম ইবনে বশীর ইবনে আবু হাযেম নিকট চার বছর খিদমতে নিযুক্ত হয়ে হাদিস শিক্ষা গ্রহন করেন। এসময়ে তিনি অপর মুহাদ্দিস উমাইর ইবনে আব্দুল্লাহ ইবনে খালিদ হাদিস শিক্ষা গ্রহন করেন। 


বাগদাদী অন্যান্য মুহাদ্দিসদের নিকট শিক্ষা গ্রহন শেষ করে শিক্ষা সফর শুরু করেন। তিনি মক্কা মদিনা কুফা মিশর,ইয়েমেন দামেস্ক ও বসরায় সফর করেন।জ্ঞান পিপাসু ইমাম আহমদ রহঃ ইমামুস সুন্নাহ নামেও পরিচিত ছিলেন। 
https://alquranerbidhanalo.blogspot.com/?m=1


ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ২৮৩ জন শিখ্খকের নিকটে হাদিস শিক্ষা গ্রহন করেন। সারা জীবন আল্লাহ তাআলার নৈকট্যলাভের আশা ছাড়াও তিনটি কাজে জীবন অতিবাহিত করেন। 

১)হাদিস শিক্ষা গ্রহন এবং শিক্ষা দান। 
২)হাদিস সংগ্রহ ও সংকলন। 
৩)অন্যায় ও বাতিলের বিরুদ্ধে আপোষহীন থেকেছেন। 


ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসগণের অন্যতম। হাদিস ভাণ্ডার থেকে মুসলমানদের প্রাত্যহিক জীবনের বিধি-বিধান আহরণের জন্য ইজতিহাদ বা গবেষণার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ হাদিস মুখস্থও করেছিলেন। তার সংকলিত হাদিসগ্রন্থ 'মুসনাদে আহমদথেকেই ইলমে হাদিসে তার জ্ঞানের বিস্তৃতি ফুটে ওঠে। তার এ সুবৃহৎ সংকলন গ্রন্থে অন্তভুক্ত হাদিসের সংখ্যা চল্লিশ হাজার।


ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ পাঁচবার হজ্জ করেন। এরমধ্যে তিনবার পায়ে হেটে হজ্জ সম্পন্ন করেন।তিনি মুসলিম বিশ্বের সাইখুল ইসলাম নামে পরিচিত ছিলেন। 

মুতাজিলা মতবাদের এবং আব্বাসীয় খলিফা মুতাসিমের নির্দেশের বিরোধিতা করায় খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বল কে কারাগারে বন্দি রাখেন।
আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিল খলিফা নিযুক্ত হয়ে মুতাজিলা মতবাদের অনুসারীদের বিতাড়িত করেন এবং ইমামকে মুক্তি দেন।

৮৫৫ খ্রিষ্টাব্দে ২৪১ হিজরি তে রবিউল আওয়াল মাসে ইরাকের রাজধানী বাগদাদে ৭৫ বছর বয়সে  ইন্তেকাল করেন। 



































*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন