সুরাতুল বাকারা
আয়াত ২৮৬
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু
الم
আলিফ-লাম মীম
ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
এই সেই কিতাব যাতে কোন সন্দেহ নাই, যাহা ঈমানদার মুত্তাকীদের জন্য পথ নির্দেশক।
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
{ঈমানদার মুত্তাকী} যারা অদৃশ্যে বিশ্বাষ করেএবং নামায কায়েম করে এবং তাদের যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে
والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
এবং যারা তাতে বিশ্বাষ করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমার
পুর্বে যা অবতীর্ণ করা হয়েছে,আর পরকালের প্রতি যারা দৃঢ় আস্থা রাখে।
أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফলকাম।
إِنَّ الَّذِينَ كَفَرُواْ سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ
নিশ্চয় যারা কাফের, আপনি তাদের সতর্ক করেন বা নাই সতর্ক করেন উভয়ই সমান,তারা ঈমান আনবে না।
خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ
আল্লাহ তাদের অন্তর ও কর্ণসমূহের উপর মহর মেরে দিয়েছেন ও তাদের চোখের উপর আবরণ রয়েছে আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ।
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
আর মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাষী অথচ তারা তারা বিশ্বাষী নয়।
يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
আল্লাহ ও মুমিনগণকে তারা ধোকা দিতে চায় কিন্ত তারা নিজেদেরকে নিজেরাই ধোকা দেয়,অথচ তারা তা বুঝতে পারে না।
فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللّهُ مَرَضاً وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
তাদের অন্তরে ব্যাধি রয়েছে,আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করেছেন,আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারন তারা মিথ্যাচারী।
.png)