ইমাম শাফিঈ (রহ.) এর জীবনী/শাফীঈ মাযহাবের প্রতিষ্ঠাতা#al quraner bidhan alo#আল কোরআনের বিধান আলো

al quraner bidhan alo#আল কোরআনের বিধান আলো 

ইমাম শাফিঈ  (রহ.) এর জীবনী/শাফীঈ মাযহাবের প্রতিষ্ঠাতা#al quraner bidhan alo#আল কোরআনের বিধান আলো 

https://alquranerbidhanalo.blogspot.com/





মাম আবু আবদিল্লাহ মুহাম্মাদ ইবন ইদরিছ আল-শাফিয়ি


তাঁর নাম মুহাম্মদ, উপনাম আবু আবদুল্লাহ, মাতার নাম উম্মুল হাসান। নিসবতি নাম শাফেয়ি, পিতার নাম ইদরিস, তাঁর পূর্বপুরুষ শাফেয়ি (রহ.)-এর নামানুসারে তিনি শাফেয়ি নামে পরিচিতি লাভ করেন। তিনি ১৫০ হিজরি মোতাবেক ৭৬৭ খ্রিস্টাব্দে ফিলিস্তিনের আসকালান প্রদেশের গাজাহ নামক স্থানে জন্মগ্রহণ করেন। কারো কারো মতে, যেদিন ইমাম আবু হানিফা (রহ.) ইন্তেকাল করেন সেদিনই ইমাম শাফেয়ি (রহ.) জন্মগ্রহণ করেন।


দুই বছর বয়সের সময় তাঁর পিতা ইন্তেকাল করেন। ফলে তাঁর মাতাই তাঁকে লালন-পালন করেন। বাল্যকালে তাঁর মাতা তাঁকে নিয়ে পবিত্র মক্কা শরিফে গমন করেন। অতঃপর পবিত্র ভূমিতেই তাঁর বাল্যকাল অত্যন্ত দরিদ্র অবস্থায় অতিবাহিত হয়। বাল্যকালে তিনি সেখানকার অধিবাসীদের কাছ থেকে প্রাচীন আরবি কবিতা সম্পর্কে সম্যক জ্ঞানার্জন করেন। সাত বছর বয়সে তিনি পবিত্র কোরআন মজিদ হিফজ করেন এবং ১০ বছর বয়স মুয়াত্তায়ে ইমাম মালেক মুখস্থ করেন। অতঃপর মক্কা শরিফের বিশিষ্ট জ্ঞানপণ্ডিত মুসলিম ইবনে খালিদ জানজি (রহ.) ও সুফিয়ান ইবনে উয়ায়না (রহ.)-এর কাছে ফিকহ ও হাদিসশাস্ত্র শিক্ষা করেন। ১৫ বছর বয়সে তাঁর ওস্তাদ তাঁকে ফতোয়া দানের অনুমতি দেন, তবে তিনি ওস্তাদের সার্টিফিকেট নিয়ে ইমাম মালেক (রহ.)-এর দরবারে উপস্থিত হন। তিনি তাঁকে মুয়াত্তা শোনান এবং তাঁর কাছে ফিকহশাস্ত্র শিক্ষা করেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ইরাক, মিসর ইত্যাদি দেশ সফর করেন। ইরাকে গিয়ে তিনি ইমাম মুহাম্মদ (রহ.)-এর নিকট ফিকহ হানাফি শিক্ষা করেন। এভাবে তিনি মালেকি ও হানাফি মাজহাবের নিয়ম-কানুন আয়ত্ত করে ত্রিমুখী জ্ঞানের অধিকারী হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন এবং মক্কায় আগত মিসরীয়, স্পেনীয় ও আফ্রিকান আলেমদের সঙ্গেও ভাবের আদান-প্রদান করে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। তিনি হানাফি, মালেকি ও মুহাদ্দিসদের মাজহাব মিলিয়ে মধ্যমপন্থী এক মাজহাব, তথা শাফেয়ি মাজহাব প্রবর্তন করেন। তিনি সে মতে গ্রন্থ রচনা করেন, লোকদের শিক্ষা দেন এবং এ মাজহাব অনুযায়ী ফতোয়া প্রদান করেন। তাঁর এ মাজহাবকে কাদিম বা পুরাতন মাজহাব বলা হয়। মিসরে গমন করার পর তাঁর ইরাকি ফিকহের কিছু পরিবর্তন করে নতুন মিসরি ফিকহ প্রবর্তন করেন এবং এ মতানুযায়ী গ্রন্থ রচনা করেন। তাঁর এ মাজহাবকে ‘মাজহাবে জাদীদ’ বা নতুন মাজহাব বলা হয়। ইমাম শাফেয়ি (রহ.) নিজেই তাঁর মাজহাব প্রচার করেন। তাঁর ছাত্ররাও লিখনীর মাধ্যমে দলে দলে প্রচারকার্যে যোগদান করেন। ফলে বিভিন্ন দেশে তাঁর মাজহাব ছড়িয়ে পড়ে। মিসরে তাঁর মাজহাব সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। ইমাম শাফেয়ি (রহ.) একজন শীর্ষস্থানীয় ফিকহ ও মুহাদ্দিস ছিলেন। তাঁর মধ্যে বহু গুণের সমাহার ছিল। তিনিই উসুলুল ফিকহশাস্ত্রের সংকলক। তিনি এ প্রসঙ্গে ‘আর-রিসালা’ নামক একটি গ্রন্থ রচনা করেন। ‘মিফতাহুস সায়াদা’র গ্রন্থকার বলেন, ইমাম শাফেয়ি (রহ.) সমগ্র বিশ্বের ইমাম এবং প্রাচ্য ও পাশ্চাত্যের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ তাআলা তাঁর মধ্যে এরূপ জ্ঞান-গর্ব একত্রে দান করেছেন, যা তাঁর পরে কোনো ইমামের মধ্যে একত্রিত করেননি।



ইমাম শাফেয়ি (রহ.) ছিলেন সর্ববিষয়ে যুগশ্রেষ্ঠ পণ্ডিত। হাদিসশাস্ত্রে তাঁর দক্ষতার জন্য ইরাকবাসী তাঁকে ‘নাসিরুল হাদিস’ তথা হাদিসের সহায়ক উপাধিতে ভূষিত করেন। তিনি হিজরি ২০৪ সনের রজব মাসের শেষ দিন ৯২০ খ্রি. মোতাবেক ২০ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে মিসরের ফুসতাতে ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। জুমাবার আসরের পর তাঁকে মিসরের ফুসতাতে সমাহিত করা হয়।




His name is Muhammad, surname is Abu Abdullah, mother's name is Ummul Hasan. Nisbati name Shafei, father's name Idris, he is known as Shafei after his ancestor Shafei (Rah.). He was born in the year 150 AH in a place called Gazah in the province of Askalan in Palestine. According to some, Imam Shafi'i was born on the day Imam Abu Hanifa died.


His father died when he was two years old. As a result, his mother raised him. As a child, his mother took him to the holy city of Mecca. Then he spent his childhood in the holy land in a state of extreme poverty. As a child, he learned a great deal about ancient Arabic poetry from the locals. At the age of seven he memorized the Holy Qur'an and at the age of 10 he memorized Imam Malik. He then studied jurisprudence and hadith from Muslim ibn Khalid Janji (ra) and Sufyan ibn Wayna (ra), eminent scholars of Makkah. At the age of 15, his master allowed him to issue a fatwa, but he came to the court of Imam Malik (ra) with the master's certificate. He recited Muwatta to him and taught Fiqh to him. He visited Iraq, Egypt and other countries for higher education. He went to Iraq and taught Hanafi jurisprudence to Imam Muhammad (ra). In this way he returned to Makkah with a three-dimensional knowledge of the rules of the Maliki and Hanafi sects, and gained knowledge and experience by exchanging ideas with Egyptian, Spanish and African scholars who came to Makkah. He introduced a moderate madhhab, the Shafi'i madhhab, combining the madhhabs of Hanafi, Maliki and Muhaddith. According to him, he wrote books, taught people and issued fatwas according to this madhhab. This madhhab of his is called Kadim or old madhhab. After moving to Egypt, he changed some of his Iraqi jurisprudence and introduced new Egyptian jurisprudence and wrote books according to this view. This madhhab of his is called ‘madhhab jadid’ or new madhhab. Imam Shafi'i (Rah.) Himself preached his madhhab. His students also joined in the preaching work in groups through writing. As a result, his madhhab spread in different countries. His madhhab spread the most in Egypt. Imam Shafi'i (ra) was a leading jurist and muhaddith. He had a combination of many qualities. He is the compiler of Usulul Fiqh Shastra. He wrote a book called 'R-Risala' in this regard. The author of ‘Miftahus Sayada’ says that Imam Shafi’i (Rah.) Is the Imam of the whole world and the greatest sage of the East and the West. Allaah has bestowed upon him such knowledge and pride as he has not bestowed on any Imam after him.


Imam Shafi'i (Rah.) Was the greatest scholar of all time. For his expertise in hadith, the Iraqis awarded him the title of Nasirul Hadith. He died on the last day of the month of Rajab in the year 204 AH 920 AD. He died in Fusta, Egypt, on Thursday night, January 20. He was then 54 years old. He was buried in Fusta, Egypt, after Friday prayers.

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন